• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট

প্রকাশিত: ১৬:৩৯, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৪০, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট

ফাইল ছবি

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে ওয়াকআউট করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাকুতে অনুষ্ঠিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠাবিষয়ক’ সপ্তম শীর্ষ সম্মেলনে (সিআইসিএ) ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

বাংলাদেশের প্রতিনিধি দল ছাড়াও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান। তারা ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে ওয়াকআউট করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত