সংঘর্ষ ও ভাঙচুরের দুদিন পর কুমিল্লা মহানগর কমিটি নিয়ে জামায়াতের কঠোর পদক্ষেপ
ছবি: সংগৃহীত
কুমিল্লায় জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার দুদিনের মাথায় ওই কমিটি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় জামায়াত। ওই ঘটনার জের ধরে ভেঙে দেওয়া হয়েছে কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি।
শুক্রবার (১৬ অক্টোবর) জামায়াত এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার চ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এবং দলীয় কার্যালয়ের সামনে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
বিভি/এজেড













মন্তব্য করুন: