• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

হাতকড়াসহ হাসপাতালের বেডে, ১১ বছর আগের ছবি পোস্ট করে যে বার্তা দিলেন নয়ন

প্রকাশিত: ১৮:৪৪, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৪৬, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হাতকড়াসহ হাসপাতালের বেডে, ১১ বছর আগের ছবি পোস্ট করে যে বার্তা দিলেন নয়ন

বিএনপির দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের চূড়ান্ত ফল ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন বলে মন্তব্য করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, আওয়ামী লীগের পতন হঠাৎ করে হয়নি; বরং বিএনপি ও দলটির নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এর ক্ষেত্র তৈরি করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

স্ট্যাটাসে ২০১৫ সালের একটি ছবি তুলে ধরে নয়ন দাবি করেন, ওই সময় বিএনপির আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়ার পর তাকে নির্যাতন করা হয়েছিল। তার ভাষ্য, গ্রেপ্তারের পর হাত-পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে যথাযথ চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়নি।

নয়ন আরও অভিযোগ করেন, সে সময় যারা রাজপথের আন্দোলন থেকে দূরে ছিলেন, তাদের কেউ কেউ এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে কথা বলে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের উপদেশ দিচ্ছেন। একই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের আগে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন—এমন ব্যক্তিদের নিয়েও সমালোচনা করেন তিনি।

আবার হঠাৎ গজিয়ে উঠা যারা নিজেদের বড় বিপ্লবী বলেন, ২৪-এর ৫ আগস্টের আগে তারা আওয়ামী লীগের লুঙ্গির তলায় ছিলেন। এখন নিজেদের গুপ্ত গন্ধ ঢাকতে একে ওকে 'গুপ্ত' বলে। আসল নির্লজ্জের কোনো লজ্জা থাকে না। প্রবাদে বলা আছে - 'চোরের মায়ের বড় গলা।'

স্ট্যাটাসে বিএনপির আন্দোলনের ভূমিকা তুলে ধরে নয়ন বলেন, দীর্ঘদিনের আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি ও দলটির নেতাকর্মীরা পরিবর্তনের ক্ষেত্র তৈরি করেছিলেন। তার ভাষায়, মাঠ প্রস্তুত করা, চারা রোপণ ও পরিচর্যার পর জুলাইয়ে সেই ফসল ঘরে তোলা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অবদান রয়েছে—স্ট্যাটাসে এমন দাবিই তুলে ধরেন এই যুবদল নেতা।

বিভি/এজেড

মন্তব্য করুন: