বংশাল থেকে রায়সাহেব বাজার পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাজধানীর রায়সাহেব বাজার মোড় থেকে বংশাল পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও গাছের পরিচর্যা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এই জনসচেতনতামূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি পালিত হয়। বিকেলে বংশাল মোড় থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে রায়সাহেব বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। সার্বিক কার্যক্রমের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।
কর্মসূচিতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল, সহসভাপতি মনির হোসেন বৃথা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।
এ সময় নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা রাস্তা পরিষ্কার করার পাশাপাশি সড়কের দুই পাশের সৌন্দর্যবর্ধক গাছগুলোর পরিচর্যা করেন এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করেন।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: