ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করা হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের
বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর খেলার মাঠ দখল হচ্ছে। শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করা জরুরি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বিএনপি দল হিসেবে পরিবর্তনশীল পর্যায় থেকে বেরিয়ে এসেছে। দেশের সব খাতে দলীয়করণ করা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাবে খেলার মাঠ দখল হওয়ার অভিযোগ তুলে তিনি শিশুদের বিকাশের স্বার্থে মাঠগুলো উদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স এনসিপির কোনো অঙ্গসংগঠন নয়। এটি সম্পূর্ণ স্বতন্ত্র সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: