বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আকরাম হোসেনের জানাজায় মানুষের ঢল
দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল মৃত্যুবরণ করেন
গতকাল রবিবার রাত সাড়ে ১১টার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন, মৃত্যুকালে তিনার বয়স ছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
সোমবার দুপুরে জানাজা নামাজে হাজার হাজার মানুষের উপস্থিত ছিলো। জানাজা শেষে পরে ডাঙ্গাপাড়া কবরস্থানে দাপন সম্পন্ন হয় এবং দোয়া খায়ের করেন।
তার মৃত্যুতে হাকিমপুর উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুধী মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাবেক জনপ্রতিনিধির মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সফর সঙ্গী হিসেবে ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: