ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে তা সফল ও সার্থক করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর (শনিবার) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে পোস্টার সাঁটানো হবে। এ দিন সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ও বিএনপির সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।
একই দিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে ছাত্রদলের ঢাকার সব ইউনিট অংশগ্রহণ।
পরদিন, ৮ নভেম্বর (রবিবার) ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই দিন দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলায় আলোচনা সভার আয়োজন করা হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: