• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে উসকানি আসছে পার্শ্ববর্তী দেশ থেকে: রুহুল কবির রিজভী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৫, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৬, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শ্রমিক আন্দোলনে উসকানি আসছে পার্শ্ববর্তী দেশ থেকে: রুহুল কবির রিজভী

শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শ্রমিক আন্দোলনে উসকানি আসছে পার্শ্ববর্তী দেশ থেকে। তারা এ দেশকে শান্তিতে রাখতে চায় না। 

তিনি বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া গুন্ডারা গার্মেন্টস ধ্বংস করতে চায়। শ্রমিকদের নামে আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। 

বিকালে (৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর আলমাস মোড়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির আয়োজিত মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করছেন। ক্ষমতায় আসার একদিন পরই কার্ডের ব্যবস্থা করেছেন তিনি। ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিপ্লব ও সংহতি দিবস মানুষকে গলা ছেড়ে কথা বলার অধিকার নিশ্চিত করেছে। আওয়ামী লীগ গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিলো। গণতন্ত্রের ওপর আঘাত এলেই ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়েছে ছাত্রসমাজ। সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত