• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সরকারের পরিবর্তন অনিবার্য ও সময়ের ব্যাপার মাত্রঃ গয়েশ্বর চন্দ্র

প্রকাশিত: ১৫:৩৮, ১০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সরকারের পরিবর্তন অনিবার্য ও সময়ের ব্যাপার মাত্রঃ গয়েশ্বর চন্দ্র

দেশে সরকারের পরিবর্তন অনিবার্য ও সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের উদ্যোগে স্বল্প আয়ের দুস্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় এসব সামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রী বিতরণের এর আগে বিএনপি নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যেভাবে জিনিষপত্রের দাম বাড়ছে তাতে সরকারের পতন হতেই হবে। সে জন্য নিজেদের প্রস্তুত থাকার কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সরকারের ব্যস্ত নিজেদের নিয়ে, জিনিষপত্রের দাম কোথায় গেলো, কে টিসিবির লাইনে দাঁড়ালো, কে পেলো, কে পেলোনা- তা নিয়ে ভাবার সময় নেই সরকারের। 

বিভি/রিসি

মন্তব্য করুন: