বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়
ফাইল ছবি
সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি কোন শ্রদ্ধাবোধ না দেখিয়ে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আজ এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
ইসির সঙ্গে সংলাপে বিএনপির কোন আগ্রহ নেই,- দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ। আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করে উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে আরও বলেন সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহবান করে।
ওবায়দুল কাদের বলেন সংলাপ নিয়ে সারাদেশের সকল স্তরের জনগণের আগ্রহ আছে কি নাই তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে। ইসির সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপির ঘরানার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



মন্তব্য করুন: