যে আমল করলে আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন
প্রতীকী ছবি
যাদের বিয়ের বয়স হয়েছে বা যাদের বিয়ে করার সামর্থ আছে তাদের বিয়ের জন্য আছে কিছু আমল। এসব আমল করলে আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। যেমন-
১. ইসতেগফার করা
সব সময় জবানে ইসতেগফার জারি রাখা। অর্থাৎ ‘আসতাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ’ পড়া। কেনোনা যে ব্যক্তি বেশি বেশি ইসতেগফার করে, সে মুসতাজেবুদ দাওয়াহ হয়ে যায়। যার দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না।
اَسْتَغْفِرُالله – اَسْتَغْفِرُالله
উচ্চারণ: আসতাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ।
اَسْتَغْفِرُاللهَالَّذِىْلَااِلَهَاِلَّاهُوَالْحَيُّالْقَيُّوْمُوَاَتُوْبُاِلَيْهِ
উচ্চারণ: ‘আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। ’
২. সূরা ইয়াসিন পাঠ করা
সূরা ইয়াসিন পড়ার একটি বিশেষ আমল রয়েছে। যাদের বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না। তাদের জন্য এ আমলটি কার্যকরী।
সূরা ইয়াসিনে ৭টি মুবিন রয়েছে। প্রতিদিন সকালে সূর্য যখন পূর্ব আকাশে লাল হয়ে উঠে তখন, পশ্চিমমুখী হয়ে সূরা ইয়াসিন পড়া। আর যখনই ‘মুবিন’ শব্দ তেলাওয়াত করা হবে তখনই শাহাদাত আঙুল দিয়ে পেছনের দিকে অর্থাৎ সূর্যের দিকে ইশারা করা।
৩. সূরা আদ-দুহাসহ সূরা কাসাসের এ আয়াত পাঠ করা-
فَسَقَىلَهُمَاثُمَّتَوَلَّىإِلَىالظِّلِّفَقَالَرَبِّإِنِّيلِمَاأَنزَلْتَإِلَيَّمِنْخَيْرٍفَقِيرٌ
উচ্চারণ: ‘ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির। ’
হজরত মুসা আলাইহিস সালাম যখন খুব একাকি ও বিষন্নতা অনুভব করতেন তখন তিনি এ আয়াতটি বেশি বেশি পাঠ করতেন। তাই ওলামায়ে কেরাম নারী-পুরুষদের এ আমলটি দিয়ে থাকেন। যদি কোনো ছেলে এ আয়াতটি ১০০ বার পাঠ করে তাহলে শিগগিরই আল্লাহ তাআলা তার জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করে দেন। আর মেয়েরা যদি নিয়মিত সূরা দোহা ১১ বার তেলাওয়াত করে তবে তাদের জন্য আল্লাহ তাআলা সর্বোত্তম পাত্রের ব্যবস্থা করে দেন।
৪. সূরা তাওবার এ আয়াতটি তেলাওয়াত করা
فَإِنتَوَلَّوْاْفَقُلْحَسْبِيَاللّهُلاإِلَـهَإِلاَّهُوَعَلَيْهِتَوَكَّلْتُوَهُوَرَبُّالْعَرْشِالْعَظِيمِ
উচ্চারণ: ফাইং তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। ’
প্রতিদিন নামাজ আদায় করার পরপর বিয়ে আকাঙ্খী নারী-পুরুষের নিয়মিত এ আমলটি করা। বিয়ে করা ও উত্তম জীবনসঙ্গী পাওয়া আল্লাহর রহমত। সামর্থ্য ও সময় হলেই দ্রুত বিয়ে করতে হয়। মূলত বিয়ের বিষয়টি ব্যক্তির শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থার ওপর নির্ভর করে। তাই সবার ক্ষেত্রে বিয়ের হুকুম এক নয়।













মন্তব্য করুন: