• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

‘সূরা আর রহমান’ তিলাওয়াতে ক্যানসার থেকে মুক্তির দাবি!

প্রকাশিত: ২০:১২, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:০১, ২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘সূরা আর রহমান’ তিলাওয়াতে ক্যানসার থেকে মুক্তির দাবি!

ছবি: অভিনেতা নওমান ইজাজ

কেমোথেরাপির ঠিক একদিন আগে নতুন স্ক্যানে শরীরে ক্যানসার বা টিউমারের কোনো অস্তিত্ব না পাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ। তার দাবি, রোগ ধরা পড়ার পর নিয়মিত ‘সূরা আর-রহমান’ তিলাওয়াত শুরু করেছিলেন তিনি। এরপরের ঘটনাকে ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন এই অভিনেতা।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে নিজের ক্যানসার শনাক্ত হওয়া ও পরবর্তী অভিজ্ঞতার কথা জানান নওমান ইজাজ। অভিনেতার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে তার কানের কাছে একটি টিউমার এবং পেটে লিম্ফোমা ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়। এরপর চিকিৎসকরা তাকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন।

রোগ শনাক্ত হওয়ার পর মানসিক ও আধ্যাত্মিক শক্তির সন্ধানে বন্ধু গোহর বাটের পরামর্শে নিয়মিত ‘সূরা আর-রহমান’ তিলাওয়াত শুরু করেন নওমান ইজাজ। তার দাবি, এরপরই ঘটে অবিশ্বাস্য ঘটনা।

তিনি জানান, ২০২৪ সালের ২৩ জুলাই তার প্রথম কেমোথেরাপি নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগের দিন, ২২ জুলাই, চিকিৎসকরা নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করেন। ওই স্ক্যানে তার শরীরে ক্যানসার কিংবা অন্য কোনো টিউমারের অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি করেন অভিনেতা। এরপর চিকিৎসকরা তার কেমোথেরাপি বাতিল করেন বলেও জানান নওমান ইজাজ।

নিজের এই অভিজ্ঞতাকে ‘অলৌকিক ঘটনা’ হিসেবে বর্ণনা করে অভিনেতা বলেন, এরপর থেকে নিয়মিত ‘সূরা আর-রহমান’ তিলাওয়াত তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সূত্র: ডেইলি টাইমস্
 

বিভি/এমআর

মন্তব্য করুন: