• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

ফেসবুক থেকে নেওয়া

প্রকাশিত: ১৫:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

ছবি: মাওলানা তারিক জামিলের এক্স পোস্ট (ডানে)

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ হারামাইন শরিফের নিরাপত্তা ও শান্তির জন্য দোয়া করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও দাঈ মাওলানা তারিক জামিল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দোয়া প্রকাশ করেন। এতে পবিত্র কাবা শরিফ, মসজিদে নববী এবং দুই মসজিদসংলগ্ন পুরো ভূমিকে সব ধরনের বিপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে আবেদন জানান তিনি।

দোয়ায় মাওলানা তারিক জামিল বলেন, ‘হে আল্লাহ! আপনার পবিত্র ঘর কাবা শরিফ, মসজিদে নববী এবং দুই পবিত্র মসজিদের পুরো ভূমিকে সব ধরনের বিপদ-আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করুন।’

হারামাইন শরিফাইনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখারও প্রার্থনা করেন তিনি। তারিক জামিল বলেন, এসব পবিত্র স্থানের নিরাপত্তা মুসলিমদের অন্তরে প্রশান্তি আনে এবং এগুলোর নিরাপত্তা তাদের কাছে নিজেদের জীবনের চেয়েও বেশি প্রিয়।

তিনি আরও বলেন, ‘হে আমাদের প্রতিপালক! আপনার অনুগ্রহ ও রহমতে হারামাইন শরিফাইনকে চিরকাল নিরাপদ ও শান্তির স্থান হিসেবে রাখুন।’ শেষে দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

তার এই দোয়া এমন সময়ে করলেন, যখন মক্কার আকাশসীমায় হুথিদের একটি ড্রোন পৌঁছানোর আগেই ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার জোটের পক্ষ থেকে বলা হয়, এর আগে মঙ্গলবার রাতে মক্কার দিকে ড্রোনটি ছোড়া হয়েছিলো।

তবে সৌদি আরবের এই দাবি অস্বীকার করেছে হুথিরা। গোষ্ঠীটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সৌদির অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলে অভিহিত করেছেন। 

বিভি/এমআর

মন্তব্য করুন: