• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইসির সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থান, বিজিবি মোতায়েন 

প্রকাশিত: ১৭:০৮, ১৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইসির সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থান, বিজিবি মোতায়েন 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।  

রবিবার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। 

এদিন ইসি ভবনের ভেতরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত শেষ দিনের আপিল শুনানি চলছে। এদিকে ইসি ভবনের বাইরে একাধিক দাবি নিয়ে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: