শরীয়তপুর-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার সকাল ১১টায় সখিপুরের চরভাগা এলাকায় নিজ বাড়িতে ২০ পৃষ্ঠার ইশতেহারে আগামী পাঁচ বছরে ১৪টি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইশতেহারে প্রধান অগ্রাধিকার বিষয়গুলো হলো: সুশাসন ও আইনশৃঙ্খলা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য, ন্যায়বিচার, অবকাঠামো ও চরাঞ্চল উন্নয়ন, যুব কর্মসংস্থান, প্রবীণ ও সংখ্যালঘু কল্যাণ, পর্যটন ও ইকো পার্ক, প্রবাসী কল্যাণ, খেলাধুলা ও সংস্কৃতি, পরিবেশ ও জলবায়ু।
ডা. মাহমুদ হোসেন বকাউল বলেছেন, সুশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি, মানসম্মত স্বাস্থ্যসেবা, আধুনিক ও দক্ষ শিক্ষা, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি, তরুণ ও নারীর দক্ষতা উন্নয়ন, নিরাপদ পর্যটন, প্রবাসী কল্যাণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন তার মূল লক্ষ্য। এছাড়া দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, নদীভাঙন রোধ ও অবকাঠামো আধুনিকায়নেও গুরুত্ব দেওয়া হবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: