• NEWS PORTAL

  • শনিবার, ১৪ মার্চ ২০২৬

পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোকে অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোকে অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোকে অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়ে বলেছেন, যারা এলাকার উন্নয়নে বাঁধা দিচ্ছে আগামী ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিতভাতে তাদের প্রতিহত করতে হবে। যোগ্য নেতা বেছে নেওয়ার সুযোগ হাতছাড়া করা যাবে না। 

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। একই সাথে আঞ্চলিক সংগঠন গুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুযারি) খাগড়াছড়ি পানছড়ি উপজেলার ৩নং ইউনিয়ন এর পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, এলাকার উদ্যোগী মহিলাদের সেলাই মেশিন, হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও শীতকম্বল বিতরণ উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ ৩নং পূজগাং ইউনিয়নের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: