• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতকর্মীসহ রাজধানীতে গ্রেফতার ৫, কারাদণ্ড-জরিমানা

প্রকাশিত: ০১:১২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:১২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আচরণবিধি লঙ্ঘন: জামায়াতকর্মীসহ রাজধানীতে গ্রেফতার ৫, কারাদণ্ড-জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর কর্মীসহ পাঁচজনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন সংক্ষিপ্ত বিচার আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান (৬৩) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে ধরা হয়। ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাঁকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেছেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে ১২টি টাকাভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬০০০ টাকা জব্দ করা হয়। জব্দ অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

অপর এক ঘটনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ারী বিভাগ কর্তৃক সন্তোষজনক কারণ ব্যতীত ঘোরাফেরা করার অপরাধে সংক্ষিপ্ত বিচারপদ্ধতিতে অপরাধ আমলে নিয়ে একজনকে এক মাস, অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন। জনগণ কর্তৃক আটক এবং পুলিশ নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এই সাজা প্রদান করা হয়। ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এই সাজা প্রদান করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: