• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

মিরপুরে মাঝরাতে বহুতল ভবনে আগুন

প্রকাশিত: ০০:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মিরপুরে মাঝরাতে বহুতল ভবনে আগুন

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। গভীর রাতে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ডিউটি অফিসার শাহজাহান ইসলাম।

বিভি/টিটি

মন্তব্য করুন: