মুন্সীগঞ্জ জেলার তিনটি আসনেই বিএনপির বিজয়
মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনয়নীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মুন্সীগঞ্জ -১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মো. আব্দুল্লাহ ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকের ফখরুদ্দিন আল রাজী। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে মমিন আলী ভোট পেয়েছেন ৩০ হাজার ৬৭৮টি।
মুন্সীগঞ্জ ২ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে ১লাখ ১৯হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৫ হাজার ৭৫০ ভোট।
মুন্সীগঞ্জ -৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো. কামরুজ্জামান। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বিভি/এআই



মন্তব্য করুন: