• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

সীমান্তবর্তী দুর্গম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্যমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সীমান্তবর্তী দুর্গম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্যমন্ত্রী

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান ও বিএনপি।

সোমবার সকালে জুরাছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ধনপূর্ণ চাকমার নেতৃত্বে তিন সদস্য মন্ত্রী দীপেন দেওয়ানের পাঠানো সহায়তা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা সামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জনের বেশি শিক্ষার্থী এবং অন্তত ৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ, কাপড়, চাল, ডাল, তেল, লবন, সাবান খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বই, খাতা, কলম ও স্কুলব্যাগ প্রদান করা হয়। যাতে তারা দ্রুত স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে পারে।

সহায়তা বিতরণকালে স্থানীয় ওয়ার্ড সদস্য যুদ্ধ মুনি চাকমা, যুবদলের আহ্বায়ক আশুগোপাল চাকমা, রাজেশ সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি জুরাছড়ির সীমান্তবর্তী দুর্গম এই গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘরসহ অন্তত ৪০টি স্থাপনা পুড়ে যায়। এতে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ে এবং শিক্ষার্থীদের বই-খাতা ও শিক্ষা সামগ্রী পুড়ে যাওয়ায় তাদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: