• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ শিশু হাসপাতালে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৩, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ শিশু হাসপাতালে

চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে  নতুন করে আরো ২৮ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, নতুন ২৮ জনসহ হাসপাতালগুলো হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। এখন পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে ১২ জনের। এদের ৮ জনই নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার। 

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন কক্সবাজার জেলার, একজন নোয়াখালীর। এছাড়া ২৯ মার্চ থেকে গতকাল পর্যন্ত ২৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে।
 

এদিকে আজ  থেকে দেশের ১৮ জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে চট্টগ্রাম জেলা সে তালিকায় নেই। তবে চট্টগ্রামের সব উপজেলায় চলমান ‘কেস সার্চিং’ ও ‘ড্রপ আউট’ শিশুর টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল সাপ্লিমেন্ট চালু থাকবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
 

বিভি/এআই

মন্তব্য করুন: