• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১২:৩৩, ৬ মার্চ ২০২৬

আপডেট: ১২:৩৮, ৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ)  রাজধানীর খামারবাড়ি এলাকায় অবস্থিত কেআইবি কনভেনশন হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গৌরব, ঐক্য ও আদর্শের পথচলায় সংগঠনটি ইতোমধ্যে সাফল্যের এক মাইলফলক—১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অতিক্রম করেছে। এ গৌরবময় দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় সংগঠনের অতীত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডিজিটাল অঙ্গনে ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন এবং ইফতার ও দোয়া মাহফিল। পরিশেষে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত