• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

জ্বালানি সংকট আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

প্রকাশিত: ১৫:৫৭, ৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
জ্বালানি সংকট আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সৃষ্টি হয়েছে জ্বালানির সরবরাহ সংকট। এই আতঙ্কের প্রভাব পড়েছে রাজধানীর পেট্রোল পাম্প ও গ্যাস ফিলিং স্টেশনগুলোতে। 

সরবরাহ সংকট দেখিয়ে বন্ধ রাখা রয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। যেগুলো খোলা আছে সেখান থেকেই মিলছে না চাহিদা অনুযায়ী পরিবহন জ্বালানি।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। স্টেশনের সামনে জ্বালানি নেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যানবাহনের দীর্ঘ সারির কারণে, কোনো কোনো সড়কে সৃষ্টি হয়েছে যানজট। 

চাহিদামতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। অধিকাংশ পাম্পে মোটরসাইকেলের জন্য ৫০০ টাকার বেশি তেল মিলছে না। 

বিক্রেতারা বলছেন, যানবাহনে জ্বালানি সংকট আতঙ্কে অনেকে একসাথে বেশি তেল ও গ্যাস কিনছেন। এতে সংকট আরও বেড়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত