চট্টগ্রাম বিমানবন্দরে আরো ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে আরো ১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই নিয়ে ওই বিমানবন্দরে ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো। শুক্রবার (৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব রুটের ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায়ও।
বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার (৬ মার্চ) সারাদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুইটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি এয়ার আরাবিয়ার তিনটি এরাইভাল ও তিনটি ডিপার্চার এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের তিনটি এরাইভাল ও দুইটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
তবে সীমিত পরিসরে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে। শুক্রবার সালাম এয়ার এর মাস্কাট-চট্টগ্রাম রুটে দুইটি এরাইভাল ফ্লাইট এবং চট্টগ্রাম-মাস্কাট রুটে দুইটি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেদ্দা-চট্টগ্রাম রুটের একটি এরাইভাল ফ্লাইট এবং চট্টগ্রাম-জেদ্দা রুটের একটি ডিপার্চার ফ্লাইট চলাচল করেছে। একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট-চট্টগ্রাম রুটে একটি এরাইভাল ফ্লাইট ও চট্টগ্রাম-মাস্কাট রুটে একটি ডিপার্চার ফ্লাইট চলাচল করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে।
বিভি/এসজি



মন্তব্য করুন: