• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

রাঙামাটিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, ঘোষণা ছাড়াই স্থানীয় পেট্রোল পাম্প বন্ধ

প্রকাশিত: ১০:৫৯, ৭ মার্চ ২০২৬

আপডেট: ১০:৫৯, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রাঙামাটিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, ঘোষণা ছাড়াই স্থানীয় পেট্রোল পাম্প বন্ধ

রাঙামাটিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে পূর্ব ঘোষণা ছাড়াই স্থানীয় পেট্রোল পাম্প গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার পর থেকে রাঙ্গামাটি শহরের পাম্পগুলোতে তেলের জন্য ভিড় করে মোটরসাইকেল আরোহী, অটোরিক্সা চালকসহ স্থানীয়রা। কেউ মোটর সাইকেল ও সিএনজি অটোরিক্সার ট্যাংক ফুল করে নিয়েছে, কেউ বোতলে করে তেল সংগ্রহ করেছে। পরবর্তীতে সন্ধ্যার পর থেকে তেল নেই জানিয়ে রাঙ্গামাটির বিভিন্ন পোট্রোল পাম্প বন্ধ করে দেয় পাম্প মালিকরা। 

রাঙামাটিতে কৃত্রিম তেলের সংকট তৈরী করা স্থানীয় পেট্রোল পাম্পগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল থেকে রাঙ্গামাটি শহরের পেট্রোল পাম্প ও খুচরা পাম্প গুলোতে অভিযান চালানোর দাবি জানান সাধারণ মানুষ।

শুক্রবার (৬ মার্চ) বিকাল থেকে রাঙামাটির পাম্প গুলো ঘুরে দেখা যায় সেখানে তেল নিতে চালকদের ভিড়। পাম্প গুলোতে মোটরসাইকেল ও অটোরিকশার দীর্ঘ লাইন। তবে সন্ধ্যার পর থেকে বন্ধ হয়ে যায় রাঙামাটির পেট্রোল পাম্প গুলো। শহরের বিভিন্ন পাম্প গুলো বন্ধ হয়ে যাওয়ায় চালকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তারা দ্রুততম সময়ের মধ্যে রাঙামাটি শহরের বিভিন্ন পাম্প গুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে গেলেও পাম্প গুলো বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

মোটরসাইকেল চালকদের শুক্রবার (৬ মার্চ) রাত ১০টা পর্যন্ত শহরের একটি খোলা তেলের দোকান থেকে তেল সংগ্রহ করতে দেখা গেছে। বনরূপা কাঠালতলী এলাকায় সাইমন এন্টারপ্রাইজ থেকে মোটরসাইকেল চালকরা ১ লিটার করে তেল সংগ্রহ করেন। তারা বলেন, রাঙামাটিতে শহরের পেট্রোল পাম্প গুলো বন্ধ করে দিয়ে তেল মজুদ করে রেখেছে। শহরের তেলের দোকান গুলোতে বৃহস্পতিবার রাতেও তেল এসেছে। এই তেল গুলো তারা কোথায় মজুদ করেছে তা খতিয়ে দেখার দাবি জানান তারা। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত