• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ইফতারির আগ মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা, সড়কেই ঝরলো ৩ প্রাণ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৯:৩৮, ৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইফতারির আগ মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা, সড়কেই ঝরলো ৩ প্রাণ

১৯তম রোজার ইফতারির পূর্ব মুহূর্তেই চট্টগ্রামের ফটিকছড়িতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই সাথে প্রাণ গেছে তিনজনের। ওই ঘটনায় কয়েকজন গুরুতর আহতও হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দীঘি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি দূরপাল্লার বাস বেপরোয়া গতিতে এসে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এসময় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত