• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:২৭, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে কর্মরত শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র ইফতার ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বাংলামোটরে একটি রেস্তোরাঁয় সমিতি’র উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে  অংশ নেন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশ সভাপতিত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন সঞ্চালনা করেন। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।  এছাড়া আরও উপস্থিত ছিলেন, 
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো.ফজলুল হক, ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান,ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুমিত আল রশীদসহ শরীয়তপুরের বিশিষ্টজনেরা। 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে, সাঈদ আহমেদ আসলাম দুর্নীতি ও মাদকমুক্ত সমাজগড়তে  সবার সহযোগিতা কামনা করেন। 

শরীয়তপুরে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিভিন্নভাবে  শরীয়তপুর পিছিয়ে আছে। তাই সবার সহযোগিতা নিয়ে আধুনিক শরীয়তপুর গড়ার অঙ্গীকার করেন তিনি। 

তিনি আরো বলেন, শরীয়তুপর সাংবাদিক সমিতির ঢাকা’র যেকোনো বিষয়ে তিনি পাশে থাকবেন।

ইফতার ও  দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম খান কাঞ্চন, শরীয়তপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মজিবুর রহমানসহ শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র সহ-সভাপতি, সাংগঠিক, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক , প্রচার ও প্রকাশনা, ও দপ্তর সম্পাদকসহ নেতাকর্মীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: