• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে সাড়ে ৩ হাজার আনসার ও ভিডিপি সদস্য পেলেন ঈদ উপহার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১০, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে সাড়ে ৩ হাজার আনসার ও ভিডিপি সদস্য পেলেন ঈদ উপহার

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি ভাতাভোগীদের মাঝে দ্বিতীয় বারের মতো আনসার-ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে খাগড়াছড়িতে কর্মরত ৩ হাজার ৬৫০ জন সদস্যের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে খাগড়াছড়ি টাউন হলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ড. মোহাম্মদ সাইফুর রহমান আনসার ও ভিডিপি ভাতাভোগী সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, পাহাড়ে আনসার ভিডিপি'র সদস্যরা নিরলসভাবে অক্লান্ত কাজ করে যাচ্ছেন। সম্প্রতি নির্বাচনে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা ভালো ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি পাহাড়ের প্রাকৃতিক দুর্যোগসহ সব ধরনের কাজে অংশগ্রহণের মাধ্যমে শ্রম দিয়ে যাচ্ছেন। তাই, মহাপরিচালক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়ির সকল ভাতাভোগী আনসার ভিডিপি'র সদস্যদের মাঝে ঈদের পূর্বে ঈদ উপহার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ঈদ উপহার সামগ্রীতে সেমাই, চিনি, সুজি, তেল, নুডুলস, চাল, গুড়া দুধসহ ১১টি আইটেম রয়েছে। ভাতাভোগীরা ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি। তারা মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির দীঘিনালা আনসার ব্যাটালিয়ন (১৭ বিএন) এর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর মোঃ আমমার হোসেন সহ জেলার আনসার ভিডিপি'র নয়টি উপজেলার সদস্যরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত