• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

সরকারি কর্মচারীদের উপস্থিতি তদারকিতে হঠাৎ অফিসে প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সরকারি কর্মচারীদের উপস্থিতি তদারকিতে হঠাৎ অফিসে প্রতিমন্ত্রী

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে তিনি কোনো ধরনের প্রটোকল ছাড়াই সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন দফতর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতর ঘুরে দেখেন এবং অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে তাদের নিজ নিজ দফতরে দায়িত্ব পালনরত অবস্থায় দেখতে পান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী সরকারি সেবার মান উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: