• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ছুটির দিনেও তেলের পাম্পে যানবাহনের দীর্ঘ সারি

প্রকাশিত: ১২:২২, ১৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ছুটির দিনেও তেলের পাম্পে যানবাহনের দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে আজও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকেই জ্বালানি সংগ্রহের জন্য অপেক্ষা করছেন চালকরা। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে  রাজধানীর বিজয় সরণীর একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, জ্বালানি নিতে গাড়ির দীর্ঘ লাইন। মহাখালী ফ্লাইওভার থেকে শুরু করে ফিলিং স্টেশন পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে আছে বিভিন্ন যানবাহন। চালকদের কেউ কেউ জানান, সেহরীর পর থেকেই লাইনে অপেক্ষা করছেন তারা। তবুও প্রয়োজন অনুযায়ী জ্বালানি পাওয়া যাচ্ছে না। 

আবার অনেকেই ঢাকার কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে এখানে এসেছেন। দীর্ঘ অপেক্ষার পরেও চাহিদামতো তেল মিলছে না কিংবা যেটুকু মিলছে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ চালকদের। 

বিভি/এআই

মন্তব্য করুন: