• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে পুরোপুরি স্বাভাবিক আন্তর্জাতিক ফ্লাইট

প্রকাশিত: ১২:৫১, ১৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিমানবন্দরে পুরোপুরি স্বাভাবিক আন্তর্জাতিক ফ্লাইট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের সংখ্যা বাতিলের চাইতে দ্বিগুণ বেড়েছে। চট্টগ্রাম থেকে জেদ্দা, মদিনা ও মাস্কাট এর ফ্লাইট পুরোপুরি স্বাভাবিক। বৃহস্পতিবার (১২ মার্চ) চলাচল করেছে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট এবং বাতিল হয়েছে পাঁচটি। 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম বিমানবন্দরে বেড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রাম এর ফ্লাইট গুলো অনেকটা স্বাভাবিক হওয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা দুইটি এরাইভাল ফ্লাইট ও একটি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।

এদিকে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আগত চারটি এরাইভাল ফ্লাইট ও ছয়টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো। সবমিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিমানবন্দরের ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: