• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণকাজ বন্ধ, দুই কর্মকর্তাকে শোকজ

প্রকাশিত: ২০:১৫, ১৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণকাজ বন্ধ, দুই কর্মকর্তাকে শোকজ

কুমিল্লা মহানগরীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক ‘টমছম ব্রিজ’ এলাকার সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগে দুই কর্মকর্তাকে স্পটেই শোকজ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

সোমবার (১৬ মার্চ) নির্মাণাধীন সড়ক পরিদর্শনে যান ইউসুফ মোল্লা টিপু। সেখানে গুণগত মান পরীক্ষা করেন। কিন্তু নির্মাণ কাজে সঠিকভাবে পিচ ঢালাই না দেওয়ায় সড়ক নির্মাণ কাজে দায়িত্ব দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্গত টমছম ব্রিজ এলাকাটি ব্রিটিশ আমলের স্থাপত্য নিদর্শনের জন্য পরিচিত একটি ঐতিহ্যবাহী স্থান। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, এই এলাকাটি জানজটের জন্য পরিচিত এবং এখানে কান্দিরপাড়, পুলিশ লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মিলিত হয়েছে।

সড়ক নির্মাণকাজ পরিদর্শনের সময় নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সাথে প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উৎসক জনতা ভিড় জমান ওই স্থানে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত