• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঈদের আগে রাজধানীতে মেহেদী উৎসব, থাকবে মেহেদী পরানোর সুযোগ

প্রকাশিত: ২০:৪৫, ১৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের আগে রাজধানীতে মেহেদী উৎসব, থাকবে মেহেদী পরানোর সুযোগ

আগামীকাল (মঙ্গলবার) রাজধানী ইসিবি চত্ত্বরে শুরু হচ্ছে মেহেন্দী বাই মিমি আয়োজিত মেহেদী উৎসব। গ্রাম টাওয়ারে এতে উপস্থিত থাকবেন মেহেদী বাই মিমির এক ঝাক প্রশিক্ষিত নিজস্ব মেহেদী শিল্পী। আয়োজনে থাকছে মেহেদী ওয়ার্কশপ, লাইভ মেহেদী পড়িয়ে নেয়ার সুযোগ। এছাড়াও থাকছে মেহেদী কেনার সুযোগ। 

আয়োজকরা জানান, এই আয়োজনের কেন্দ্রবিন্দু হল অভিজ্ঞ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি অরগানিক মেহেদীর নকশা করা বিভিন্ন সুসজ্জিত কারুকাজ নিজের হাতে নেয়ার সুযোগ। শতাব্দী প্রাচীন ঐতিহ্য এবং সমসাময়িক প্রবণতা থেকে অনুপ্রেরণা নিয়ে, এই নকশাগুলি  কেবল শুধু শোভা নয় বরং শৈল্পিকতা, সংস্কৃতি এবং ব্যক্তিগত পরিচয়ের বহিঃপ্রকাশ করে। জটিল ফুলের মোটিফ থেকে জ্যামিতিক নিদর্শন পর্যন্ত, প্রতিটি নকশা একটি অনন্য গল্প তুলে ধরে।

মেহেদী বাই মিমি’র স্বত্বাধিকারী আবরিতা মিমি। ২০১৯ সালে যাত্রা শুরু করে তার প্রতিষ্ঠান ‘মেহেদী বাই মিমি’। শুরুতে একটি ফেসবুক পেজের মাধ্যমে যাত্রা শুরু করলেও এখন মেহেদী বাই মিমি ৩০০ মানুষের বিশাল পরিবার। এদের মধ্যে অনেকেই মেহেদী আর্টিস্ট। কেউ কেউ আবার মেহেদী বানায়, কেউ বিক্রি করে, কেউ বা আবার ডেলিভারি কাজের সাথে জড়িত।

প্রতিষ্ঠানটির কর্নধার আবরিতা মিমি জানান, মেহেদী বাই মিমি বাকি সবার থেকে আলাদা কারণ অরগানিক মেহেদী নিয়ে যারা দেশে কাজ করছে আমরা তাদের মধ্যে অন্যতম। এটা কেমিক্যালবিহীন মেহেদী। যে মেহেদীর রং গাছের পাতার মত গাঢ়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত