• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ব্যবসায়ীর বাড়ি থেকে কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৮, ১৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ব্যবসায়ীর বাড়ি থেকে কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় বস্ত্র ব্যবসায়ীর বাসভবন থেকে মোঃ আব্দুর রাজ্জাক নামে এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে শহরের ফাল্গুনী বস্ত্রালয়ের মালিক মোঃ আশরাফুজ্জামানের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রাজ্জাক (৫৫) কলারোয়া উপজেলার চন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামবাহাদুরপুর গ্রামের মৃত শামসুদ্দিন মোল্যার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক দীর্ঘ ২৫ বছর ধরে ফাল্গুনী বস্ত্রালয়ের মালিক মোঃ আশরাফুজ্জামানের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করে আসছিলেন।

বাড়ির মালিক জানান, প্রতিদিনের মতো কাজ শেষে তিনি নিজের কক্ষে ঘুমাতে যান। সকালে দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

এদিকে, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির কর্মসংস্থান থাকা সত্ত্বেও এই আকস্মিক মৃত্যুর কারণে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: