ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া চাইলেন ড্রাইভার, অতঃপর...
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। প্রতিটা রুটেই উপচেপড়া ভিড়। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করছে সরকার। এর মাঝেও কিছু অসাধু চক্র অতিরিক্ত ভাড়া আদায়ের অপচেষ্টা করছে। এসব রুখতে মনিটরিং করছে প্রশাসন। আর সেই মনিটরিংয়ে ঘটলো এক অদ্ভূত ঘটনা।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথী দাস। তাকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া চাওয়ায় বিপাকে পড়েছেন দুই যাত্রী।
গত বুধবার (১৮ মার্চ) মাহেন্দ্র স্ট্যান্ডের দুইজন চালক ওই ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুইজন মাহেন্দ্রচালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঈদ উপলক্ষ্যে নিয়মিত পরিদর্শনে যান ইউএনও সাথী দাস। এসময় তিনি যাত্রী বেশে মাহেন্দ্রচালকের কাছে ভাড়ার কথা জানতে চাইলে মাহেন্দ্রচালক অতিরিক্ত ভাড়া চান। এসময় ইউএনও অতিরিক্ত ভাড়া দাবি করায় দুইজন মাহেন্দ্রচালককে জরিমানা করেন। এছাড়াও বাসের দুইজন যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া হলে তা আবার যাত্রীদের ফেরত দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথী দাস জানান, যাত্রীদের থেকে অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে দুইজন চালককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিভি/এজেড



মন্তব্য করুন: