আজ বন্ধ থাকবে মেট্রোরেল
পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রবিবার (২২ মার্চ) থেকে আবার যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।’
বিভি/এসজি



মন্তব্য করুন: