ঈদের দিন বেউথা কালিগঙ্গা সেতুতে বিনোদনপ্রেমীদের ভিড়
পবিত্র ঈদুল ফিতরের দিন মানিকগঞ্জের বেউথা এলাকার কালিগঙ্গা সেতু ও আশে পাশের এলাকায় ভিড় জমিয়েছেন বিনোদনপ্রেমীরা। ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই সেতু এলাকায় ভিড় করতে শুরু করেন নানা বয়সী মানুষ।
বিশেষ করে বিকেলের পর থেকে দর্শনার্থীদের উপস্থিতি বেড়ে যায়। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে অনেকেই ছুটে আসেন খোলা পরিবেশে কিছুটা সময় কাটাতে। কালিগঙ্গা নদীর মনোরম দৃশ্য, নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাস এবং সেতু থেকে সূর্যাস্ত উপভোগ করতে ভিড় করেন আগতরা।
শহরের পশ্চিম সেওতা থেকে আসা নুসরাত জাহান নামের এক দর্শনার্থী জানান, প্রতি বছর ঈদের সময় এই সেতুটি বিনোদনকেন্দ্রে পরিণত হয়। তবে এবারের ঈদে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। অনেকেই ছবি তোলা, আড্ডা দেওয়া এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এখানে ভিড় করছেন।
এদিকে, অতিরিক্ত মানুষের উপস্থিতির কারণে সেতু এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা গেলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।সব মিলিয়ে, ঈদের দিনে বেউথা কালিগঙ্গা সেতু হয়ে উঠেছে বিনোদনপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলা।
বিভি/এজেড



মন্তব্য করুন: