• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

প্রকাশিত: ০৮:১০, ২২ মার্চ ২০২৬

আপডেট: ০৯:০৪, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ ২ জন নারী ও তিনজন শিশু রয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

ঈদের দিন শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় বাসটিকে এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেইটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা পর ৯৯৯-এ অনেকবার কল দিলেও কেউ রেসপন্স করেনি। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিভি/টিটি

মন্তব্য করুন: