রাজধানী থেকে নিখোঁজ তানভীরের সন্ধান মেলেনি তিনদিনেও
রাজধানীর ধানমন্ডি থেকে মো. তানভীর আহমেদ সাব্বির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৩ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
জানা গেছে, সোমবার বিকালে ধানমন্ডির ১৫ নম্বর সড়ক (বর্তমান ৮/এ) এর বাসা থেকে নিউমার্কেট যাচ্ছেন বলে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
নিখোঁজ হওয়ার সময় তানভীরের পরনে নীল প্রিন্টের শার্ট ও জিন্স ছিলো। তার গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক রয়েছে। এ ঘটনায় তার বাবা খান গোলাম মোহাম্মদ রাজধানীর হাজারীবাগ থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, তানভীর আহম্মেদ সোমবার বিকাল ৫টায় হাজারীবাগ থানাধীন তৌহিদ হায়দারের বাসা (৩২০/বি, পশ্চিম ধানমন্ডি, রোড নং ৮/এ) থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।
কোন হৃদয়বান ব্যক্তি তানভীর আহম্মেদের সন্ধান পেয়ে থাকলে ০১৭১৩৩৭০৭৫৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
বিভি/এসজি



মন্তব্য করুন: