• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

প্রকাশিত: ১৯:৪৪, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুরের জলিল গেইট এলাকায় অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়। 

প্রাথমিকভাবে জানা গেছে, ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল নিয়ে যে সংকট ও আশঙ্কা তৈরি হয়েছে তাকে পুঁজি করে কিছু অসাধু লোকজন দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছে। এদিকে কেউ যাতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্তিম সংকট তৈরী করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুরের জলিল গেইট এলাকায় অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এর আগে শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করে জেলা প্রশাসন। 

এদিকে, জ্বালানি তেল মজুত ও পরিমাপে কম দেওয়ার অভিযোগে চট্টগ্রামের হালিশহর টোল রোড এলাকায় আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে টোল রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফিলিং স্টেশনের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। জ্বালানি তেল নিয়ে কারসাজি রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত