• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বংশালে আগুন, সরু গলিতে বিপাক

প্রকাশিত: ০৯:৩৫, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বংশালে আগুন, সরু গলিতে বিপাক

রাজধানীর পুরান ঢাকার বংশালে কেপি ঘোষ স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার পর প্রাথমিকভাবে দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যুক্ত করা হয়েছে। আগুনের সঙ্গে প্রচুর ধোয়ার সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রায় ৫০ মিনিটের চেষ্টায় ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও ভোর ৫টা ৫০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত