• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পাম্প থেকে বোতলে তেল না দেওয়ায় মারধর

প্রকাশিত: ১০:৫৪, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
পাম্প থেকে বোতলে তেল না দেওয়ায় মারধর

নাটোরে ফিলিং স্টেশনে বোতলে তেল না দেওয়ায় পাম্প কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে শহরের ‘নাটোর পেট্রোলিয়াম এজেন্সি’ নামক পাম্পে এ ঘটনা ঘটে। জানা যায়, ভুক্তভোগীর নাম সানু রায়। তিনি ওই ফিলিং স্টেশনে সেলসম্যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে শাহীন নামের এক ব্যক্তি ওই পাম্পে এসে বোতলে তেল নিতে চেয়েছিলেন। সরকারি ও নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে সেলসম্যান সানু রায় তাকে বোতলে তেল দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শাহীন সানুর ওপর হামলা চালান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নাটোর থানার ওসি শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছিল, তবে পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত