হাতিরপুলে খাবার হোটেলে আগুন
রাজধানীর হাতিরপুল কমিশনার গলির একটি খাবার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। পলাশী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগুন লাগার ৩০ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লাগে বলে জানান তারা।
এদিকে ফায়ার সার্ভিস আসার আগে আশপাশের ভবন থেকে অনেকেই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: