• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হ্যালো ডিসি অ্যাপে অভিযোগের পর ময়লা-আবর্জনা অপসারণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হ্যালো ডিসি অ্যাপে অভিযোগের পর ময়লা-আবর্জনা অপসারণ

কেরানীগঞ্জে হ্যালো ডিসি অ্যাপে অভিযোগের পর ময়লা-আবর্জনা অপসারণে অভিযান চালিয়েছে আগানগর ইউনিয়ন পরিষদ। আগানগর ইউনিয়নের এক ব্যক্তি ঢাকা জেলার হ্যালো ডিসি অ্যাপে কদমতলী গোলচত্বর এলাকায় সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নির্দেশে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাইবুর রহমানের নেতৃত্বে পরিষদের কর্মীরা কদমতলী গোলচত্বর এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। এ সময় সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাইবুর রহমান বলেন, হ্যালো ডিসি অ্যাপে কদমতলী গোলচত্বর এলাকায় সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে ওই ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: