• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৫০ কোটি টাকার আইটি সেন্টার, চালু হয়নি তিন বছরেও

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৫০ কোটি টাকার আইটি সেন্টার, চালু হয়নি তিন বছরেও

কুমিল্লার লালমাইয়ে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার তিন বছরেও চালু হয়নি। ২০২৩ সালের শেষ দিকে নির্মাণকাজ শেষ হলেও এখনো কার্যক্রম শুরু না হওয়ায় অব্যবহারে নষ্ট হচ্ছে সেন্টারের আসবাবপত্র ও যন্ত্রপাতি।

পাঁচ একর জমির ওপর নির্মিত দৃষ্টিনন্দন এই সেন্টারে তরুণদের আইটি প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং দক্ষতা বৃদ্ধি এবং বছরে প্রায় তিন হাজার তরুণের কর্মসংস্থানের পরিকল্পনা ছিল। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পর তিন বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি প্রশিক্ষণসহ মূল কার্যক্রম।

সেন্টারের অফিস সহায়ক মারুফ বিল্লাল জানান, নির্মাণকাজ শেষ হলেও এটি এখনো চালুর অপেক্ষায় রয়েছে। এটি চালু হলে আশপাশের মানুষের উপকার হবে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং এলাকার উন্নয়নেও ভূমিকা রাখবে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। সেন্টারটি চালু হলে তরুণদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: