‘আমি যা চাইছি সোনায় তাই দিছে’
ছবি: গোলাপি বেগমের হাতে বাড়ির চাবি তুলে দিচ্ছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
২৪শের গণঅভ্যুত্থানের শুধু ফ্যাসিবাদের পতন হয়নি। ঠিকানাহীন গোলাপি পেয়েছে মাথা গোজার ঠাঁই। পেয়েছেন চিকিৎসা। ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।
মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এরপর গোলাপি বেগমের চিকিৎসার পাশাপাশি স্থায়ী পুনর্বাসনে বাড়ি নির্মাণ করে দেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু বাড়িই নয়, বাড়ির খাট-বিছানাসহ আসবাবপত্রও দেয়া হয়। নতুন বাড়ি পেয়ে আনন্দিত গোলাপী বেগম। বলেন, আমি যা চেয়েছি সোনায় (প্রধামন্ত্রী তারেক রহমান) আমাকে তাই দিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের হাতে বাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপি বেগমকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।
বিভি/এমআর













মন্তব্য করুন: