• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা 

কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে আবদুর রশীদ নামে (৩৩ বছর) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার হরিশ্চর-ভুশ্চি সড়কের রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রশীদ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আবদুল আওয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রেলক্রসিং সংলগ্ন এলাকায় আবদুর রশীদের সঙ্গে কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন তাকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পেছনে মাদকসংক্রান্ত বিরোধের কথা শোনা গেলেও পুলিশ বলছে, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার তথ্য পাওয়া গেছে। ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: