চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর লাগেজ তল্লাশি করে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৫৩৪ গ্রাম স্বর্ণ আটক করেছে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্স।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 এ আগত একজন যাত্রী কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হয়ে যাওয়ার সময় যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থা ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণের ১০৬ গ্রাম অলঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণ পিন্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করে।এসময় মোহাম্মদ হাসান মুরাদ নামে ওই যাত্রীকে আটক করা হয়। আটক ওই যাত্রীর বাড়ির চট্টগ্রামের রাউজানের নাসিরনগরে।
আটককৃত এসব স্বর্ণের মূল্য এক কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস। স্বর্ণ পরিবহনে জড়িত ও আটককৃত যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বিভি/এসজি













মন্তব্য করুন: