• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মালিবাগের পর রাজধানীর আরও দুই স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১৯:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মালিবাগের পর রাজধানীর আরও দুই স্থানে ককটেল বিস্ফোরণ

প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরই মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাতেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর কয়েক দিন আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রাতে প্রথমে জগন্নাথ হলের গেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়। পরে টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই প্রধান বিচারপতির গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে।

বিভি/টিটি

মন্তব্য করুন: