• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে ২ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পঞ্চগড়ে ২ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

পঞ্চগড়ে তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব ও যুক্তিভিত্তিক চিন্তার সঙ্গে পরিচিত করতে ২ দিনব্যাপী মডেল জাতিসংঘ অধিবেশন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে জমির উদ্দীন সরকার স্কুল অ্যান্ড কলেজের মাঠে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ব্যতিক্রমী এই আয়োজনের উদ্বোধন করেন। পঞ্চগড় পায়োনিয়ার্স নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই উৎসবের আয়োজন করেছে। আয়োজকরা জানান, এই অধিবেশনে জেলার ৩ টি উপজেলার ২৩ টি ই উনিয়নের  দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আয়োজকরা জানান, সংসদ সদস্য নওশাদ জমিরের প্রেরণায় মূল সম্মেলনের আগে অংশগ্রহণকারীদের প্রস্তুত করার লক্ষ্যে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় একাধিক অফলাইন ও অনলাইন কর্মশালা আয়োজন করা হয়। এসব কর্মশালায় জাতিসংঘ, জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল থিংকিং ও নেতৃত্ব বিষয়ে ধারণা দেওয়া হয়। পরে একটি সিলেকশন রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হয়।

এবারের আয়োজনে দেড় সহস্রাধিক আবেদন জমা পড়ে। বাছাই প্রক্রিয়া শেষে দুই শতাধিক শিক্ষার্থী মূল পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধির ভূমিকায় সম্মেলনে অংশ নিচ্ছেন।

দুই দিনব্যাপী এই আয়োজনের মূলপর্বে জাতিসংঘের আদলে—জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক গণমাধ্যম—এই তিনটি কমিটির অধিবেশন পরিচালিত হবে। অধিবেশনে আলোচনার বিষয়: “বিশ্বব্যাপী শরণার্থী সংকট: নিরাপদ আশ্রয় ও মানবিক অধিকার নিশ্চিতকরণ।” জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে পরিচালিত কমিটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা শরণার্থী সংকট, মানবিক অধিকার ও নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ নিয়ে আলোচনা, বিতর্ক, কূটনৈতিক আলোচনা  এবং সমাধানভিত্তিক প্রস্তাব প্রণয়নে অংশ নেবেন।

নিরাপত্তা পরিষদের আদলে পরিচালিত কমিটিতে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরে কূটনৈতিক আলোচনা ও রেজুলেশন প্রণয়নের মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজবেন।

অন্যদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলনের মিডিয়া উইং হিসেবে কাজ করবে। এই কমিটির অংশগ্রহণকারীরা সাংবাদিকের ভূমিকায় থেকে বিভিন্ন কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ বক্তব্য সংগ্রহ, প্রতিনিধিদের সাক্ষাৎকার গ্রহণ এবং সংবাদ প্রতিবেদন তৈরির মাধ্যমে সম্মেলনের কার্যক্রম তুলে ধরবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, "প্রান্তিক এই জেলার শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জোগাতে এবং বৃহৎ স্বপ্ন বুনতেই এই আয়োজন। আমাদের উদ্দেশ্য—এই জেলার শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা বিশ্বের বিভিন্ন দেশ, তাদের সমস্যা, সংস্কৃতি এবং জাতিসংঘ কীভাবে কাজ করে তা জানতে পারবে। এটি একটি সময়োপযোগী উদ্যোগ; কারণ এই মুহূর্তে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান অলঙ্কৃত করে আছেন। এই সময়ে আমাদের সন্তানদের জন্য এই ছায়া জাতিসংঘ সম্মেলন অত্যন্ত কার্যকর পদক্ষেপ। বিশ্বনাগরিক হিসেবে কীভাবে বেড়ে উঠতে হয়, তারা এখান থেকেই শিখতে পারেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: